দারাজ ডিজিটাল সেলার সামিট অনুষ্ঠিত

১৯ অক্টোবর, ২০২০ ০২:২৫  
ই-কমার্স বিক্রেতাদের নিয়ে তৃতীয়বারের মত ‘সেলার সামিট’ করলো  দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস এবং আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ।  অনলাইন এই সম্মেলনে যুক্ত ছিলেন প্রায় দেড় হাজার সেলার। সম্মেলনে আসন্ন মেগা ইভেন্ট ইলেভেন ইলেভেন সংক্রান্ত তথ্য, অ্যাপের নতুন ফিচার ব্যবহার এবং ব্যবসা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি  ছিলেন দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ মোস্তাহিদল হক, চিফ কমার্শিয়াল অফিসার ফুয়াদ আরেফিন, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম প্রমুখ। দারাজের বর্তমান এবং ভবিষ্যতের পরিকল্পনাসমূহ, করোনাকালীন সঙ্কট থেকে ঘুরে দাঁড়ানোর উপায়, দারাজ সেলার সেন্টারের ডিজিটাল টুল ব্যবহারের নিয়ম এবং বিক্রয় বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন তারা। সেলার সামিট উপলক্ষ্যে, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন “ আলিবাবা ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত হওয়ার পর আমরা অনুধাবন করি যে আমরা আসলে দারাজ কে একটি ই- কমার্স প্ল্যাটফর্ম না একটি ইকোসিস্টেম বানাতে চাই। গত বছরের সেলার সামিটে আমরা এই বছরের যে টার্গেটটি দিয়েছিলাম তার অনেক কাছাকাছি রয়েছি, করোনার শুরুর প্রথম দিকে একটু হোঁচট খেলেও আমরা খুব অল্প সময়ের মধ্যে আবারো আগের জায়গায় চলে যেতে সক্ষম হয়েছি এবং তা অবশ্যই সম্ভব আমাদের প্রিয় সেলারদের সমর্থনের মাধ্যমে।